প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৭৫তম পর্ব) – সুরভিত জুমু‘আ
১৫ জুলাই, ২০২৪
৫৫৬৩
০
‘আতর’ শব্দটাতেই কেমন যেন আরাম আর সুখ জড়িয়ে আছে। আতর হলো ফুটফুটে শিশুর মতো! দেখলেই আদর করতে ইচ্ছে হয়। আতরের শিশিও দেখলেই হাত আর মন নিশপিশ করতেই থাকে! একছিলিম লাগিয়ে নিই না!
–
নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঠিকই আমাদের মনের কথা জানতেন। এটা ঠিক, তিনি মনের দিকে চেয়ে কোনও বিধান দিতেন না। আল্লাহর ইশারাতেই সবকিছু করতেন। ইসলামের বড় বড় বিষয়গুলোতেই একটা ‘ব্যষ্টি’ ব্যষ্টি ভাব আছে। নামায পড়তে গেলে জামাত জরুরী। কুরবানি করতে গেলে, গোশত অন্যদের মাঝে বিলিয়ে দেয়া ভাল! একা একা থাকা ও আত্মচিন্তায় অনুক্ষণ ডুবে থাকা ইসলামের মানশা নয়। ইসলামে বলে আমরা সবাই এক দেহের মতো বাঁচবো।
.
জুমু‘আ অর্থ? জমায়েত। গরীবের ঈদের দিন। ধরা যাক কোথাও বসে আছি। দলবেঁধে। এমন সময় কেউ একজন এলো। সাথে সাথে ছড়িয়ে পড়লো এক অপার্থিব সুবাস! মনে কেমন লাগবে? যত কাঠখোট্টা আর নিরসই হোক, একটু হলেও মনে রঙ লাগবে! এ তো গেলো স্বাভাবিক অবস্থা!
.
গরম কাল। ভ্যাপসা তাপে সবাই জবজবে হয়ে আছে। ফ্যানের বাতাস কটু গন্ধ নাকে এনে আছড়ে ফেলছে। কিছু বলাও যাচ্ছে না, সওয়াও যাচ্ছে না। এমন মুহূর্তে নাকের কাছে একটা ফুল ধরলে কেমন লাগবে?
.
আমরা যখন মসজিদে, জুমা পড়তে যাই, একসাথে অনেক মানুষ জমায়েত হয়। নফল পড়ি। তিলাওয়াত করি। বয়ান শুনি। সাথে যদি নাকের আশেপাশে সুগন্ধি বাতাসের আনাগোনা থাকে? ইবাদতে বাড়তি মনোযোগ আসে না?
.
নবীজি বলেছেন:
حُبِّبَ إِلَيَّ مِنَ الدُّنْيَا النِّسَاءُ وَالطِّيبُ، وَجُعِلَ قُرَّةُ عَيْنِي فِي الصَّلاَةِ
দুনিয়াতে নারী ও সুগন্ধি আমার কাছে প্রিয় করে দেয়া হয়েছে। আর নামাযের মাঝে আমার প্রশান্তি সৃষ্টি করে দেয়া হয়েছে (নাসায়ী)।
.
নবীজির কাছে ‘আতর’ প্রিয়! আমার কাছে কেন প্রিয় হবে না? নবীজির সব সুন্নাত পালন করতে না পারি, এ-সুন্নাতটা পালন করতে কোনও কষ্ট আছে? হাঁ, টাকা খরচার একটা ব্যাপার আছে! কিন্তু একটা সুন্নাত পালনের তুলনায় ‘টাকাকড়ি’ কি খুবই গুরুত্বপূর্ণ কিছু?
.
আতর কেন ব্যবহার করা হয়? নিজের ভালো লাগার জন্যে। অন্যের ভালো লাগার জন্যে। অন্যের ভালো লাগাটা কখন হবে? যখন অন্যের সাথে মিশতে যাবো তখন। জুমু‘আর দিনই হলো একসাথে জমায়েত হওয়ার দিন। তাই এই দিন আতর ব্যবহার করার মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়:
إِنَّ هَذَا يَوْمُ عِيدٍ، جَعَلَهُ اللَّهُ لِلْمُسْلِمِينَ، فَمَنْ جَاءَ إِلَى الْجُمُعَةِ فَلْيَغْتَسِلْ، وَإِنْ كَانَ طِيبٌ فَلْيَمَسَّ مِنْهُ، وَعَلَيْكُمْ بِالسِّوَاكِ
আল্লাহ জুমাবারকে মুসলমানদের জন্যে ঈদের দিন বানিয়েছেন। জুমার আগে গোসল করে নেয়া চাই। আর ‘সুগন্ধি’ থাকলে, একটু লাগিয়ে নেয়া উচিত। আর তোমরা অবশ্যই মিসওয়াক করবে! (ইবনে মাজাহ)।
.
নবীজি জুমার দিন আতর ব্যবহার করাকে কতোটা গুরুত্ব দিয়েছেন, আরেকটা হাদীস পড়লে বোঝা যাবে:
الْغُسْلُ يَوْمَ الْجُمُعَةِ عَلَى كُلِّ مُحْتَلِمٍ، وَالسِّوَاكُ، وَأَنْ يَمَسَّ مِنَ الطِّيبِ مَا يَقْدِرُ عَلَيْهِ، وَلَوْ مِنْ طِيبِ أَهْلِهِ
জুমাবারে প্রাপ্তবয়স্কদের মিসওয়াক করে, গোসল সেরে নেয়া উচিত। সম্ভব হলে একটুখানি সুবাস ব্যবহার করে নেয়া। (নিজের না থাকলে) স্ত্রীর ‘ফর ওম্যান’ আতর থেকে হলেও একটুখানি লাগিয়ে যাওয়া ভালো!
.
নবীজি কী ঘরোয়া সুরে কথা বলে গেছেন! নিজের শিশিটা শেষ, সমস্যা নেই! ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে বা ভ্যানিটি ব্যাগ থেকেই আজকের জন্যে চালিয়ে দাও! পরের সপ্তাহের জন্যে Perfumance তো আছেই! চিন্তা কি! আতর একদম পকেটে এসে সেঁধোবে!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব তিন)
(আট) পোশাকের চারটি স্তর ফরজ পর্যায় : পোশাকের প্রথম স্তর ফরয। এতে কোন ব্যত্যয় ঘটলে কবীরা গুনাহ হবে।...
চারটি মহৎ গুণ
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ...
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব দুই)
ষষ্ঠ মূলনীতি: পুরুষের পোশাক জাফরানী, কুসুমী কিংবা গাঢ় লাল রঙের না হওয়া। পুরুষের জন্য জাফরানী রঙের ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন