প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৪২তম পর্ব) – সিওয়াক
২ জুলাই, ২০২৪
৪৪৯০
০
সিওয়াক মানে মিসওয়াক করা একটি চমৎকার সুন্নাত। এটা এমন এক সুন্নাত, আদায় করলে, দ্বীন ও দুনিয়া উভয় দিকেই লাভবান হওয়া যায়। একজন মুমিনের সব কাজই হবে আল্লাহকে রাজি-খুশি করার উদ্দেশ্যে। ব্যক্তিগত লাভালাভের দিকে তাকিয়ে নয়।
ইসলাম মানুষের সার্বিক কল্যাণের দিকে নযর রাখে। ব্যক্তি ও সমাজ উভয়ের সুরক্ষা নিশ্চিত করতেই ইসলাম বেশি আগ্রহী। ইসলামের প্রতিটি বিধান পর্যালোচনা করলেই দেখা যায়, কত সূক্ষèভাবে মানুষের সুযোগ-সুবিধের দিকে নযর রাখা হয়েছে!
ইসলাম শুধু নামায-রোযা-জিহাদ-খিলাফাহ নিয়েই ভাবে না, বান্দার ব্যক্তিগত আরাম-সুবিধা নিয়েও ভাবে। পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতি ইসলাম অত্যন্ত গুরুত্ব দেয়। পবিত্রতার সম্পর্ক ঈমানের সাথে। ইবাদতের সাথে। পবিত্রতা-পরিচ্ছন্নতা ছাড়া কোনও ইবাদতই গ্রহনযোগ্য হয় না।
আমাদের নবীজি সা.ও পবিত্রতা-পরিচ্ছন্নতার প্রতি সবিশেষ গুরুত্ব দিতেন। মুখের প্রতি ছিল নবীজির বাড়তি নযর। তিনি নিয়মিত দাঁতের যতœ নিতেন। মিসওয়াক করতেন। এমনকি মৃত্যুশয্যায় শায়িত অবস্থায়ও মিসওয়াক করেছেন:
لَوْلَا أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ عِنْدَ كُلِّ صَلاةٍ
যদি আমার উম্মতের কষ্টের আশংকা না থাকতো, তাহলে আমি প্রতি নামাযের সময় তাদেরকে মিসওয়াক করার নির্দেশ দিয়ে দিতাম (বুখারী-মুসলিম)
আরেক হাদীসে আছে: প্রতিটি ওজুর সময় মিসওয়াকের নির্দেশ দিয়ে দিতাম।
নবীজি আরো বলেছেন:
السِّوَاكُ مَطْهَرَةٌ لِلْفَمِ مَرْضَاةٌ لِلرَّبِّ
মিসওয়াক হলো মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টির মাধ্যম (বুখারী)
কী চমৎকার একটা সুন্নাত। নিজের লাভ। অন্যেরও লাভ। অন্যরা আমার মুখের কারনে কষ্ট পাবে না। ফিরিশতারা কষ্ট পাবেন না। মনমেজাযও ফুরফুরে থাকে। ইবাদতে বাড়তি মনোযোগ আছে।
কারো কারো মনে একটা হাস্যোদ্দীপক কৌতূহল জাগে:
-মিসওয়াক বোধ হয় শুধু পুরুষের জন্যে?
-জ্বি না, মিসওয়াক সবার জন্যেই সুন্নাত। নারী-পুরুষে কোনও ভেদাভেদ নেই, এই সুন্নাতের ক্ষেত্রে।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
নবীজীর ভালোবাসা ও সুন্নাতী যিন্দেগী
হযরত সালমান মনসুরপুরী রহ. বলেন, নবীজীর মুহাব্বত হৃদয়ের শক্তি, রূহের খোরাক, চোখের শীতলতা, দেহের সজীবত...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন