প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (৩৩তম পর্ব) – রোযাদারকে ইফতার করানো
১২ জুন, ২০২৪
২৯১৭
০
একজন ক্ষুধার্তকে খাবার দান করার ব্যাপারটাই অন্যরকম এক আবেগ জাগানিয়া বিষয়। তার ওপর যদি একজন রোযাদারকে ইফতার করানো সুযোগ ঘটে? একসাথে দুই সুন্নাত। এক ঢিলে দুই পাখি। এক পলকে দুই নেক আমল।
রোযাদার গরীব হতে হবে এমন নয়। বড়লোককে ইফতার করালেও সমান সওয়াব হবে। নবীজি সা. বলেছেন:
একজন রোযাদারকে ইফতার করালে, তার জন্যে সমান সওয়াব লেখা হবে। রোযাদারের সওয়াবও পুরোপুরি বহাল থাকবে।
আমি রোযাদারকে ইফতার করালে কী পাবো? তার সমান সওয়াব পাবো। রোযাদার কেমন সওয়াব পাবে?
যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রোযা রাখলো, আল্লাহ তার মাঝে ও জাহান্নামের মাঝে সত্তর বছরের দূরত্ব সৃষ্টি করে দিবেন (মুত্তাফাকুন আলাইহি)।
জাহান্নামকে দূরে হটাতে কতো খরচ হবে?
একটা খেজুর। এক ঢোক পানি দিয়েই সেটার বন্দোবস্ত হয়ে যাবে।
আমাদের শি‘আর (স্লোগান): (إنْ تُطِيْعُوْهُ تَهْتَدُوْا): যদি তার অনুসরণ করো, হেদায়াত পেয়ে যাবে (নূর: ৫৪)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
অসৎ আলেম ও পীর
সূরা আরাফের শেষ ভাগে আল্লাহ পাক উল্লেখ করিয়াছেন যে, সৃষ্টির আদিতেই সমস্ত মানবজাতিকে তিনি সতর্ক করিয়া...
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব তিন)
(আট) পোশাকের চারটি স্তর ফরজ পর্যায় : পোশাকের প্রথম স্তর ফরয। এতে কোন ব্যত্যয় ঘটলে কবীরা গুনাহ হবে।...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন