প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২৯তম পর্ব) – পথবদলের সুন্নাত
১২ জুন, ২০২৪
৩৮৫১
০
ঈদ মানে আনন্দ। ঈদ মানে ভালোবাসা। ঈদ মানে বন্ধুত্ব। যোগাযোগ। সৌহার্দ্য। সম্প্রীতি। ঈদে-চাঁন্দে আত্মীয়-স্বজন ঘরে ফেরে। একসাথ হয়। দেখাসাক্ষাত হয়। পুরনো সম্পর্ক নতুন করে জমে ওঠে।
ঈদ মনে একা একা ঘরে বসে থাকা নয়। নিরবে টিভি দেখা নয়। সদর দরজা বন্ধ করে রাখা নয়। ঈদ মানে মোলাকাত। ঈদ মানে পরিচিত-অপরিচিত সবাইকে সালাম দেয়া। একটা হাদীস পড়া যাক:
নবীজি সা. ঈদের দিন এক রাস্তা দিয়ে গেলে ফিরতেন ভিন্ন রাস্তা ধরে (জাবের রা. বুখারী)
কেন নবীজি এমন করতেন?
হয়তো তিনি চাইতেন বেশি মানুষের সাথে তার দেখা হোক। নতুন নতুন মানুষের সাথে দেখা হোক। আলি রা. বলেছেন:
ঈদের দিন সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া এবং বের হওয়ার আগে কিছু খেয়ে বের হওয়া (তিরমিযী)।
তাহলে নবীজিও বাহনে চড়ে ঈদগাহে যেতেন না। পায়ে হেঁটে যেতেই পছন্দ করতেন। কারণ?
তাহলে চলার গতি কম হবে। ধীরেসুস্থে হাঁটবেন। বেশি মানুষের সাথে দেখা হবে। কথা হবে। সালাম-কালাম হবে। জনসংযোগ হবে। সামাজিক বন্ধন সুদৃঢ় হবে। ঝগড়া-ফ্যাসাদ কমে যাবে। চক্ষুলজ্জা বেড়ে যাবে। ফলে রেষারেষি কমে যাবে।
মাত্র দুইটা সুন্নাত:
ক: পথ বদল করা।
খ: পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া (যদি কাছেপিঠে হয় আরকি)।
অথচ ফলাফল কত্তো ব্যাপক। কত্তো সুদূরপ্রসারী!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
সংঘাতময় পরিস্থিতি: উপেক্ষিত নববী আদর্শ
দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। সমতালে এর অধিবাসীরাও 'গরম' হয়ে উঠছে দিনকে দিন। সেই তাপ ও উত্তাপ ব...
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
সুন্নাহ-সম্মত পোশাক (পর্ব তিন)
(আট) পোশাকের চারটি স্তর ফরজ পর্যায় : পোশাকের প্রথম স্তর ফরয। এতে কোন ব্যত্যয় ঘটলে কবীরা গুনাহ হবে।...
অসৎ আলেম ও পীর
সূরা আরাফের শেষ ভাগে আল্লাহ পাক উল্লেখ করিয়াছেন যে, সৃষ্টির আদিতেই সমস্ত মানবজাতিকে তিনি সতর্ক করিয়া...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন