প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২৬তম পর্ব) – দু‘আ কবুল হচ্ছে না?
৪ জুন, ২০২৪
৫৩২১
০
এত দু‘আ করি, কবুল কেন হয় না! সুন্নাত তরীকায় দু‘আ করলে, কবুল হওয়ার আশ্বাস দিয়েছেন নবীজি! দু‘আ করার সুন্নাত তরীকা কী?
ক্ষীণ একটা ধারনা থাকলেও থাকতে পারে কারো কারো মনে: দু‘আটা নামায-রোযার মতো এবাদত নয়। জ্বি না, দু‘আ নিজেই স্বয়ংসম্পূর্ণ একটা এবাদত। হাত তুলে বা না তুলে আল্লাহর কাছে যে নিজের চাহিদার কথা বলছি, আমি মূলত এবাদত করছি।
দু‘আই ইবাদত (তিরমিযী)
আল্লাহ তা‘আলা বলেছেন: তোমরা আমার কাছে দু‘আ করো। আমি কবুল করবো (গাফির:৬০)
দু‘আ কবুল হওয়ার অনেক শর্ত আছে। সময় আছে। আদব আছে। আমরা গুরুত্বপূর্ণ একটা আদব বলেই শেষ করবো। ফাদালাহ বিন ওবাইদ রা. বলেছেন:
-নবীজি বসে আছেন। এক লোক এসে নামায পড়লো। তারপর বললো:
اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي
হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন। দয়া করুন!
নবীজি বলে উঠলেন:
-হে মুসল্লি! বড় তাড়াহুড়া করে ফেলেছ! তুমি যখন নামায পড়া শেষ করবে, আল্লাহর উপযুক্ত প্রশংসা করবে তারপর আমার প্রতি দুরূদ পাঠ করবে তারপর যা দু‘আ করার করবে।
একটু পর আরেক লোক এসে নামায পড়লো। আল্লাহর প্রশংসা করলো। নবীজির প্রতি দুরূদ পাঠ করলো। তখন নবীজি বলে উঠলেন:
-হে মুসল্লি! তুমি এবার দু‘আ করতে পারো। কবুল করা হবে! (তিরমিযী)
এই সুন্নাত আদায় করতে হলে একটু সময় বের করতে হবে। সামান্য হলেও চলবে। দু‘আর আগে সূরা ফাতিহা বা সংক্ষেপে ‘আলহামদুলিল্লাহ’ এবং দরুদ পাঠ করতে হবে। তারপর দু‘আ করতে হবে। এভাবে সুন্নাত তরীকায় দু‘আ করলে, কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়!
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
চারটি মহৎ গুণ
হযরত আবদুল্লাহ ইবনে ওমর রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি গুণ...
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
ইসলামে শ্রমিকের অধিকার
ইসলাম একটি কালজয়ী অনবদ্য জীবন বিধান। বিশ্বসৃষ্টির শুরু থেকেই মহীয়ান- গরীয়ান ও সর্বশক্তিমান মহান আ...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন