প্রবন্ধ
একটি সুন্নাহকে বাঁচাবো বলে (২৫তম পর্ব) – শক্তিমান মুমিন
২৬ মে, ২০২৪
৫০৩৪
০
দুর্বলদের দিয়ে কখনো কিছু হয়েছে? সবল আর তৎপর লোকেরাই কাজের। তারাই সমাজের চালিকাশক্তি। তাদের হাত ধরেই উন্নতি-অগ্রগতি সাধিত হয়। সবল মানে জব্বার বলীর মতো ইয়াব্বড় ‘পাহলোয়ান’ হতে হবে এমন নয়। সবল মানে সুস্থ সজাগ কর্মঠ মানুষ।
নবীজি দুর্বল মুমিনের চেয়ে সবল মুমিন বেশি পছন্দ করতেন। তিনি বলতেন:
الْمُؤْمِنُ الْقَوِيُّ خَيْرٌ وَأَحَبُّ إِلَى اللهِ مِنَ الْمُؤْمِنِ الضَّعِيفِ، وَفِي كُلٍّ خَيْرٌ
প্রত্যেক মানুষের মধ্যেই (কিছু না কিছু) কল্যাণ আছে, তবে শক্তিশালী মু'মিন আল্লাহর কাছে দুর্বল মু'মিন অপেক্ষা উত্তম ও বেশি প্রিয়। (মুসলিম)।
সবল মানে আবার এটাও নয়, প্রতিদিন জিমে গিয়ে গাব্দাগোব্দা মাসল বাইসেপ বানানোর কসরৎ করা। মাসল বানানোটা যদি সুন্নাত আদায়ের জন্যে হয়, তাহলে কথাই নেই, কিন্তু স্কিনটাইট গেঞ্জি পরে ও ততোধিক টাইট জিন্স পরে গফকে দেখানোর জন্যে মাসল বানানো ‘ভাল কাজ’ নয়।
শক্তিমান মুমিনকে নবীজি পছন্দ করেন, কারন সে বেশি বেশি ইবাদত করতে পারবে, জিহাদে অংশ নিতে পারবে, জনসেবায় আত্মনিয়োগ করতে পারবে। বিকটা আওয়াজে বাইক চালিয়ে ‘বডি’ দেখিয়ে বেড়ানোর জন্যে নয়। সুযোগ পেয়েই ‘শার্ট’ খুলে বুকের ছাতি দেখানোর জন্যে নয়।
নবীজি সব ধরনের দুর্বলতা থেকে বাঁচার দু‘আ করতেন:
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالبُخْلِ وَالجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ
ইয়া আল্লাহ! আমি আপনার কাছে দুশ্চিন্তা ও শোক থেকে পানাহ চাই। অক্ষমতা ও অলসতা থেকে পানাহ চাই। কৃপণতা ও ভীরুতা থেকে পানাহ চাই। বুকভাঙা ঋণ ও শক্তিমানের আধিপত্য থেকে পানাহ চাই! (বুখারী)।
আমরা দু‘আটা মুখস্থ করে রাখতে পারি। সুন্নাতও আদায় হবে, বিপদাপদ থেকেও বেঁচে থাকা যাবে। সময় পেলে, সমস্যা দেখা দিলে পড়তে পারবো।
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
দাওয়াত, হাদিয়া ও উপঢৌকন
হাদিয়া, উপঢৌকন ও দাওয়াত আদান- প্রদান ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি আমল ও প্রিয় নবীজী সাল্লাল্লাহু...
কুরবানী_কেমন_হওয়া_চাই!
"আব্বাকে কোরবানি করতে দেখেছি। আব্বার সঙ্গে কোরবানির হাটে গিয়েছি বহুবার; প্রথমে অবুঝ আনন্দের আকর্ষণে...
বালা-মুসীবত ও মহামারী: সীরাতে মুস্তাকীমের পথনির্দেশ
বর্তমান বিশ্বে করোনা নামে একটা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। গোটা বিশ্বের মানুষ এর ভয়ে আতঙ্কিত। দুনিয়া...
দু'টি ধারা : কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ
হিদায়াতের মূল উৎস কুরআন সুন্নাহ'র শিক্ষা। এ শিক্ষা অর্জন করতে হবে শিক্ষকের মাধ্যমে। শিক্ষকের মাধ্যম...
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন