প্রবন্ধ
ইসলামী শিষ্টাচারের পাঠ
১৫ জানুয়ারী, ২০২২
৮৯৯৬
০
যখন তুমি ঘরে যাবে তখন ঘরে যারা আছে তাদেরকে তোমার আগমনের ব্যাপারে পূর্বেই অবহিত করবে, যাতে তোমার হঠাৎ আগমনের কারণে তারা চমকে না যায় অথবা তুমি তাদের ব্যাপারে অবিশ্বাসকারী ও দোষ-ত্রুটি অনুসন্ধানকারী ব্যক্তির ন্যায় না হও।
হযরত আবু উবাইদা আমের ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ [রাযিয়াল্লাহু তায়ালা আনহু] বলেন, আমার পিতা আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আপন গৃহে আগমন করতেন, তখন এমন কোনো পদ্ধতি অবলম্বন করতেন, যার ফলে গৃহবাসী তাঁর আগমন সম্পর্কে উপলব্ধি করতে পারতো। অনেক সময় ঘরে প্রবেশের পূর্বে তিনি উচ্চঃস্বরে কথা বলতেন, যাতে গৃহবাসীরা তাঁর ব্যাপারে সতর্ক হয়ে যায়।
ইমাম আহমাদ ইবনে হাম্বল [রহিমাহুল্লহ] বলেন, (অর্থাৎ) যখন কেউ বাড়িতে প্রবেশ করতে চায় তখন কাশি দিয়ে বা জুতার মাধ্যমে আওয়াজ করে গৃহে অবস্থানকারীদেরকে জানিয়ে যেনো সে তথায় প্রবেশ করে।
ইমাম আহমদের ছেলে আব্দুল্লাহ বলেন, আমার পিতা যখন মসজিদ থেকে ঘরে ফিরতেন, তখন ঘরে প্রবেশ করার পূর্বে এমনভাবে পা ফেলতেন, যার ফলে ঘর থেকে তাঁর পদধ্বনি শোনা যেতো। কখনো কখনো তিনি ঘরে প্রবেশ করছেন তা অবহিত করার জন্য জোরে জোরে গলা খাকারী দিতেন।...
ইসলামী শিষ্টাচার
(মিন আদাবিল ইসলাম)
মন্তব্য (...)
এ সম্পর্কিত আরও প্রবন্ধ
ইলম থেকে মাহরূমির কারণসমূহ ও প্রতিকার
ইলম আল্লাহ তা'আলার নেয়ামতসমূহের মধ্যে অন্যতম বড় নেয়ামত। হাদীসে এসেছে, 'আল্লাহ যার কল্যাণ চান, তাক...
মুফতী ইবরাহীম হেলাল দা.বা.
১০ নভেম্বর, ২০২৪
১৯৩৩৪ বার দেখা হয়েছে
হিজাব : পরিচয় ও বৈশিষ্ট্য
হিজাবের পরিচয় ইসলামী শরীয়তের পরিভাষায়, অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে নারী-পুরুষ উভয়েরই তাদের ...
মাওলানা উমায়ের কোব্বাদী
১০ নভেম্বর, ২০২৪
১৯৯৬৫ বার দেখা হয়েছে
اسلاف کے صبر کے تابندہ نقوش
...
মাওঃ আসজাদ কাসেমী
১০ নভেম্বর, ২০২৪
৪৪০৪ বার দেখা হয়েছে
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন